নিজস্ব প্রতিবেদক: ইউসেপ বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকাল ৪ টায় ইউসেপ কনফারেন্স রুমে রাজশাহী অঞ্চলের উদ্যোক্তা উন্নয়ন কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভায় সভাপতিত্ব করেন ইউসেপ রাজশাহী অঞ্চলের উদ্যেক্তা উন্নয়ন কমিটির চেয়ারপার্সন এবং ট্রাইকোন প্রোপাইট্রিজ-এর কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা আসমাউল হোসনা।
কমিটির সদস্য সচিব ও ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলামের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউসেপ রাজশাহী অঞ্চলের উদ্যেক্তা উন্নয়ন কমিটির ভাইস চেয়ারপারসন জামিলা আফসারি আলম। সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে ইউসেপ রাজশাহী অঞ্চলের সার্বিক কর্মকান্ড এবং সম্ভাব্য জুন ২০২৬ ইং এর মধ্যে ‘জব ফেয়ার’ করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় অত্র কমিটির বিভিন্ন সদস্যগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের উদ্যেক্তা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ এবং ইউসেপ বাংলাদেশ রাজশাহীর কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য ইউসেপ বাংলাদেশ, রাজশাহী অঞ্চলে জানুয়ারী থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত ১৭৫ জনকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়, যার মধ্যে প্রায় ৫৯জন যা শতকরা ৭৮% বিভিন্ন ব্যবসায় সম্পৃক্তসহ স্বাবলম্বী হয়েছে। আগামী ডিসেম্বর’ ২০২৬ এর মধ্যে আরও ১৫০ জনকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন দেওয়া হবে। এই প্রশিক্ষণ রাজশাহীর যুব-যুবাদের কর্মসংস্থানেও বিশেষ ভুমিকা রাখবে। আগামীদিনে কিভাবে এই কর্মসুচির মাধ্যমে রাজশাহীর বেকার যুবাদের বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইউসেপ রাজশাহী অঞ্চলের উদ্যেক্তা উন্নয়ন কমিটির উপস্থিত সকল সদস্য ইউসেপ এর কর্মকান্ডের ভূয়সি প্রসংশা করেন এবং ইউসেপের সকল কর্মকান্ডে বিভিন্নভাবে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।