সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ইউসেপ রাজশাহী অঞ্চলের উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউসেপ বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোক্তা উন্নয়ন কমিটির ৪র্থ সভা সন্ধ্যা মঙ্গলবার সাড়ে ৭টায় রাজশাহী মহানগরীর রানীবাজারস্থ একটি রেষ্টুরেন্ট অনুষ্ঠিত হয়। ইউসেপ রাজশাহী অঞ্চলের উদ্যেক্তা উন্নয়ন কমিটির চেয়ারপার্সন এবং ট্রাইকোন প্রোপাইট্রিজ এর কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা আসমাউল হোসনার সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব ও ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলামের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। সভায় কমিটির ভাইস-চেয়ারপার্সন জামিলা আফসারি প্রিতিসহ কমিটির সদস্যবৃন্দ এবং ইউসেপ রাজশাহী অঞ্চলের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইউসেপ রাজশাহী অঞ্চলের উদ্যোক্তা উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার ফরিদ আহম্মেদ। এরপর সভার সভাপতির অনুমতি সাপেক্ষে প্রেজেন্টেশনের মাধ্যমে ইউসেপ রাজশাহী অঞ্চলের কর্মকান্ড আলোচনা করা হয়।

আলোচনা সভায় ইউসেপ এর পক্ষ থেকে জানানো হয়, জানুয়ারী থেকে আগষ্ট ২০২৫ইং পযর্ন্ত ইউসেপ রাজশাহী এখন পর্যন্ত ১৭৫জনকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেছে। যার মধ্যে প্রায় ৫৯ জন যা শতকরা৩৪% ব্যবসা শুরু করেছে। আগামী ডিসেম্বর-২০২৫ এর মধ্যে ৩টি ব্যাচে আরো ৭৫জনকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণ রাজশাহীর যুব-যুবাদের কর্মসংস্থানেও বিশেষ ভুমিকা রাখবে। সভায় ইউসেপ-বাংলাদেশ-এর উদ্যোক্তা উন্নয়ন কর্মসুচির মাধ্যমে রাজশাহীর বেকার যুবাদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ইউসেপ রাজশাহী অঞ্চলের উদ্যেক্তা উন্নয়ন কমিটির উপস্থিত সকল সদস্য ইউসেপ এর কর্মকান্ডের ভূয়সি প্রসংশা করেন এবং ইউসেপের সকল কর্মকান্ডে বিভিন্ন ভাবে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধা বঞ্চিত শ্রমজীবী শিশু-কিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলকশিক্ষা, প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ প্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে বলে জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin