শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

ইউসেপ রাজশাহী টিভিইিটি ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময় উপদেষ্টার

  • প্রকাশ সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন শনিবার দুপুরে ইউসেপ রাজশাহী টিভিইিটি ইনস্টিটিউট পরিদর্শন করেন। প্রকল্পের কার্যক্রম পরির্দশন শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত এবং ইউসেপ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুব সমাজকে শিল্প শ্রমিকে রুপান্তর শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান, ইউসেপ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আবদুল করিম (সাবেক মুখ্য সচিব), ইউসেপ বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলামসহ ইউসেপ রাজশাহী টিভিইটি ইনস্টিটিউটের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা ইউসেপ বাংলাদেশের ভূয়সী প্রসংশা করে বলেন যে, ইউসেপ বাংলাদেশ শিশু ও যুবাদের জীবনের লক্ষ্য অর্জনে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সহায়ক ভূমিকা পালন করছে যা বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে অবদান রাখছে।

ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশু ও যুবাদের কারিগরি শিক্ষার মাধ্যমে আলোকিত করতে এবং তাদের জন্য শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইউসেপ বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ সুবিধা বঞ্চিত শ্রমজীবী শিশু ও যুবাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের শোভন কর্মসংস্থানে সহযোগিতা প্রদান এবং এন্টাপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্টে নিরলসভাবে কাজ করে আসছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin