মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ইনসাব রাজশাহী জেলা শাখার শ্রমিকদের মধ্যে নগদ অর্থ প্রদান

  • প্রকাশ সময় বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে বুধবার রাতে শ্রমিকদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু।

ইনসাব জেলা শাখার সহ-সভাপতি আজিজুল হক বাঙ্গালীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাসির, সাহেব আলী ও কাওসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজেম আলী ও আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কবীর হোসেন, অর্থ সম্পাদক মুকুল, দপ্তর সম্পাদক মিলন রেজা ও শ্রমিক নেতা মোহর আলীসহ ইনসাব এর অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তিনিও একজন শ্রমিক নেতা। দীর্ঘদিন থেকে একটি শ্রমিক সংগঠনের সাথে যুক্ত আছেন। ইনসাব এর কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, কোন অনুষ্ঠান বা শ্রমিকদের কল্যাণে যদি কোন প্রকার সহযোগিতা প্রয়োজন হয় তাহলে তাঁকে জাননোর জন্য। তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে তাঁর ওয়ার্ডে কাজ করতে যেয়ে বাঁধার সম্মুখিন হলে তাঁকে অবগত করার জন্য শ্রমিক নেতৃবৃন্দদের অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য শ্রমিকদের মধ্যে দুইজনকে কন্যার বিয়ের, দুইজনকে চিকিৎসা ও একজনের হাতে মৃত্যুকালিন অনুদানের অর্থ তুলে দেন ইনসাব নেতৃবৃন্দ। ইনসাব এর নিজস্ব কল্যাণ তহবিল হতে এই অর্থ প্রদান করা হয় বলে ইনসাব এর নেতৃবৃন্দ জানান। নেতৃবৃন্দ বলেন, বুধবার মোট পঞ্চাশ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin