নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা কমিটির আয়োজনে নির্মাণ শ্রমিকদের মধ্যে চিকিৎসা ও কন্যার বিয়ের জন্য অর্থ অনুদান হিসেবে প্রদান করা হয়। বুধবার বাদ মাগরিব সুপরাস্থ নিজ কার্যালয়ে নিবন্ধনকৃত শ্রমিকদের মধ্যে রাজশাহী জেলা কমিটির নিজ তহবিল হতে চারজনকে ৫০০০টাকা করে মোট ২০,০০০টাকা চিকিৎসা ভাতা এবং কন্যার বিয়ের জন্য ৩ জনকে ১০,০০০টাকা মোট ৩০,০০০টাকাসহ সর্বোমোট ৫০,০০০টাকা প্রদান করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা কমিটির সভাপতি নবাব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন।
উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা কমিটির কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী, সহ-সভাপতি সাহেব আলী ও কাউসার আলী লাপা, সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজিম আলী ও আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কবীর হোসেন ও শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মুকুল আলী, আমিনুল হক পলু ও কাউনাইনসহ রাজশাহী জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত কাউন্সিলরবৃন্দ বলেন, তাঁদের নিজ নিজ ওয়ার্ডে কাজের বিষয়ে নির্মাণ শ্রমিকদের কোন প্রকার হয়রানী ও নির্যাতন করলে এবং কেউ তাদের নিকট হতে চাদা চাইলে কঠোর ব্যবস্থা গ্রহন করবেন। এ বিষয়ে তাদেরকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলে জানান। এছাড়া সরকারী সুযোগ সুবিধাগুলো শ্রমিকদের মধ্যে দেয়ার চেষ্টা করবেন উল্লেখ করে তাঁরা উভয়ে ইনসাব এর কার্যক্রমের প্রসংশা করেন।