রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ঈদের নামাজের জন্য প্রধান প্রধান ঈদগাহ মাঠ প্রস্তুত

  • প্রকাশ সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে, একই সময়ে জামাত স্থানান্তরিত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে। প্রধান জামাতে ইমামতি করবেন নগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা কাওসার হোসাইন। তাঁকে সহযোগিতা করবেন তেরখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন। ঈদের দ্বিতীয় প্রধান জামাত টিকাপাড়া ঈদগাহে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং সকাল সাড়ে ৮টায়।

এদিকে সকাল সোয়া ৮টায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামাত হবে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট সড়কে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৭টায়। এছাড়াও রাজশাহীর বেশিরভাগ মসজিদে ঈদের জামাত সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসিরুদ্দিন শেখ।

এদিকে ঈদের মাঠের প্রস্তুতি ও নিরাপত্তার কাজ করেছে র‌্যাব ৫ এর সদস্যরা। সকাল থেকে দিনভর তারা ডগ স্কোয়াড নিয়ে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা নিশ্চিত করেছেন। দুপুরে র‌্যাব ৫ এর সহ অধিনায়ক মেজর আসিফ আল রাজেক সাংবাদিকদের বলেন, ঈদের আগে পরে অন্তত ১০ দিন তারা নগরীতে সার্বিক ভাবে নিরাপত্তা দেবেন। এসময় সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহ ভাজন গাড়ি বা ব্যক্তিকে তল্লাশীর কথাও জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin