বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ আছেন। চিকিৎসার জন্য তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সে রাজশাহীর শাহমখসুম বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় তিনি পিজি হাসপাতালে চিকিৎসা নেবেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় রাজশাহী মেডিকেল হাসপাতাল থেকে তাকে বিমান বন্দরের উদ্দেশে নিয়ে যান রাজশাহী-৩ (পবা-মোহনপুর ) সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

এসময় এমপি মিলন গণমাধ্যমের কাছে তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, ভূমি মন্ত্রী কয়েকদিন আগে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে তাকে যেসব ওষুধ দেওয়া হয়েছিল, সেগুলোর ব্যবহারে সম্ভবত কোনো ত্রুটি-বিচ্যুতি হওয়ার কারণে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এর ফলে গত কয়েকদিন ধরে তাকে রক্ত দিতে হচ্ছিল।

তিনি আরও জানান, গত দুই দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফরে এসেছিলেন । যে কারণে অসুস্থতা সত্ত্বেও ভূমি মন্ত্রীকে সেখানে উপস্থিত থাকতে হয়েছিল এবং এতে তার শারীরিক পরিশ্রমও হয়েছে। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে নিয়মিত দেখছিলেন। পরবর্তীতে ডাক্তারদের পরামর্শেই তাঁকে এখন ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলবে বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়াও তিনি রাজশাহীবাসী এবং দলের পক্ষ ভূমি মন্ত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে শেফা কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এ বিষয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর এপিএস নাজমুল হক ডিকেন বলেন, মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা করা হবে। বিমানবন্দরে মন্ত্রীকে নিয়ে যাওয়ার সময় পবা উপজেলা নিবার্হী অফিসার ইবনুল আবেদীন সহ বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল থেকে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতা হওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, নিজের সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ ও চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে এক নজর দেখতে হাসপাতালে ভীড় করেন। সবার কাছেই তিনি দোয়া কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin