বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৪২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত ফুটপাতসহ কার্পেটিং সড়ক প্রাইমারী ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রশস্ত ড্রেন ও সড়কে বদলে যাচ্ছে চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত এলাকার চিত্র। মঙ্গলবার বিকেলে এই চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান দেখেন এবং অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন মেয়র।

উল্লেখ্য, ২০২২ সালেরর ১৫ মার্চ চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত ফুটপাতসহ কার্পেটিং সড়ক প্রাইমারী ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এই কাজে ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৫৬লাখ ৮৭ হাজার ৫২২টাকা। প্রকল্পের আওতায় ১২.৬মিটার প্রশস্ত দেড় কিলোমিটার সড়ক, ১.৫ মিটার প্রশস্ত ফুটপাত, ৪.৫ মিটার প্রশস্ত প্রাইমারী ড্রেন, দশমিক ৮০০ মিটার টারশিয়ারী ড্রেন, সাইডপোস্ট প্রাইমারী ড্রেন ও ৫টি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে উক্ত এলাকা যোগাযোগ ব্যবস্থা ও আর্থসমাজিক অবস্থার উন্নীত ঘটবে।

এরআগে বুধপাড়া রেলক্রসিং এ অবশিষ্ট দুই লেনের ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে বুধপাড়া রেলক্রসিং এ অবশিষ্ট দুই লেনের ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান রয়েছে।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান ডন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী হারুন-উর রশীদ, রাসিকের সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী পপি, উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ শিশির সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin