মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

এক ছাত্রীকে অশ্লীল ছবি পাঠানোয় তিনজনের জেল-জরিমানা

  • প্রকাশ সময় রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: হোয়াটসঅ্যাপে একাদশ শ্রেণির এক ছাত্রীকে তার এডিট করা অশ্লীল ছবি পাঠানোর দায়ে বগুড়ার তিন যুবককে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া তাদের আট লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান আলাদা দুটি ধারায় তিনজনকে এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- শুভাশিষ রায় কনক, শিহাবুর রহমান ওরফে শিহাব এবং আরিফুল ইসলাম আলিফ। সবার বাড়ি বগুড়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৯ সালের ৩ আগস্ট বগুড়ার একাদশ শ্রেণির এক ছাত্রীর হোয়াটসঅ্যাপে তাঁর এডিট করা অশ্লীল ছবি পাঠানো হয়। তখন মেয়েটিকে দেখা করতে বলা হয় এবং অশ্লীল প্রস্তাবও দেওয়া হয়। এ ছাড়া পরে মেয়েটির কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে অশ্লীল ছবি ভাইরাল করা হবে বলেও হুমকি দেওয়া হয়। পরে এসব আপত্তিকর ছবি ছাড়া হয় সামাজিক মাধ্যমে। এ ঘটনায় মেয়েটির বাবা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলা করা হলেও পরে পুলিশের তদন্তে এই তিনজনের সম্পৃক্ততা বেড়িয়ে আসে। ফলে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
এরপর আদালতে বিচার শুরু হয়। আদালত বাদী, ভিকটিমসহ নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে মামলার রায় ঘোষণা করলেন। আদালত একটি ধারায় তিন আসামির প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে জরিমানা করেন। অন্য আরেক ধারায় প্রত্যেককে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা করে জরিমানা করেছেন। সাজা একটার পর একটা কার্যকর হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin