বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

একতা ডান্স এন্ড ফ্যাশন একাডেমির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জমকালো আয়োজনে একতা ডান্স এন্ড ফ্যাশন একাডেমি ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। শুক্রবার বিকেল ৪টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে একতা ডান্স এন্ড ফ্যাশন একাডেমির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একতা ডান্স ও ফ্যাশন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আলি হাসান তুষার।

উপস্থিত ছিলেন রাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর সোহরাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুরশেদ কামাল রানা, রিমঝিম, সাংস্কৃতিক গোষ্ঠির প্রতিষ্ঠাতা পরিচালক ফায়সার মাহমদ ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জহুরুল ইসলাম রুবেল, জিবি ফ্যাশন এন্ড ডান্স একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ফরহাদ হোসেন আদনান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আরশাদ আলী হাবিবুর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আক্তার হোসেন রোজ, রাজশাহী রুপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার, ফ্যাশন ডিজাইনার ও মিডিয়া ব্যক্তিত্ব জুয়েল অর্প্বু, বিটিভি তালিকা ভূক্ত নৃত্য শিল্পি আবু হেনা জুয়েল।
আলোচনা সভার পূর্বে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিল্পিবৃন্দ। আলোচনায় অতিথিবৃন্দ বলেন, রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনটা মশৃন নয়। পদে পদে বাধা। এছাড়াও স্পন্সরের অভাবে তারা প্র্রোগাম করতে পারেন না। শুধু তাই নয় রয়েছে ভেন্যু সংকট। অধিক ভাড়ার কারনেও তারা বছরের এক দুইটার অধিকার প্রোগ্রাম করতে পারেন না। এসব প্রতিবন্ধকতা দূর করতে রাসিক মেয়র ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান এর হস্তক্ষেপ কামনা করেন তারা। বক্তব্য শেষে অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করেন অত্র একাডেমির সদস্যরা। পরে অত্র মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin