সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আরিফ বাঁচতে চায়

  • প্রকাশ সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাঁচতে চাই দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৪র্থ বর্ষের ছাত্র আরিফ উজ জামান বিশ্বাস। পড়ালেখা শেষ করে স্বপ্ন দেখেছিলো উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু এরই মধ্যে ক্যান্সার ঘিরে ধরেছে তাকে। আরিফ উজ জামান বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সাহাপাড়ার আবু খালেদ বিশ্বাস পলাশের ছেলে। এছাড়া সে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের ও নবাবগঞ্জ সরকারি কলেজের ২০২০ ব্যাচের প্রাক্তন ছাত্র। জানা গেছে, আবু খালেদ বিশ্বাসের সন্তানের মধ্যে বড় সন্তান আরিফ উজ জামান বিশ্বাস এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কৃষি অনষদের ৪র্থ বর্ষে অধ্যয়নরত ।

আরিফ গত ২ বছর যাবৎ এমপিএন নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। ইতোমধ্যে তার চিকিৎসা ব্যয় হয় ৩০ লাখ টাকা এবং প্রতি মাসে ওষুধ লাগে ২ লাখ টাকা করে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত অস্থি মজ্জা প্রতিস্থাপন করতে হবে। এতে খরচ হবে প্রায় ৫০ লাখ টাকা। এমতবস্থায় বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে এককভাবে বহন করা সম্ভব নয়। তাই সরকার, প্রবাসী, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের নিকট সহায়তা চেয়েছে তার পরিবার। সহযোগিতাই পারে একটি জীবন ফিরিয়ে দিতে। পারে একটি পরিবারের স্বপ্ন রক্ষা করতে। সাহায্য পাঠানোর হিসাব নং- ৪২০৪৩৪৭৯৪৪৩০৮, এবি ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা। মোবাইল ব্যাংকিং-বিকাশ ০১৭২৬৪৩৩১৬৫ ও ০১৮৫৭৬২০৫৫০।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin