বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

এডভোকেট মিলনের পাশে রাজশাহী মহানগর বিএনপি নেতৃবৃন্দ

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অসুস্থ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনকে বৃহস্পতিবার রাতে দেখতে যান রাজশাহী মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। মিলন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ৩০নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মেডিকেলে যান রাজশাহী মহানগর বিএনপির আহহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ইশা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক, সদস্য মোহাম্মদ আরিফুল শেখ বনি ও আলাউদ্দিন সহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে অত্র ওয়ার্ডে এডভোকেট শফিকুল হক মিলনকে দেখতে এবং তাঁর অবস্থার খোঁজ খবর নিতে যান বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপি’র সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমনসহ জেলা ও মহানগরের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। উপস্থিত সকলেই এডভোকেট শফিকুল হক মিলনের আশু রোগমুক্তি কামানসহ সবাইকে তাঁর রোগমুক্তির জন্য দোয়া করার অনুরোধ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin