সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭.৬৩ শতাংশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫। এবার ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ শিক্ষার্থী। যা গত বছর ছিল ২৮ হাজার ৭৪ জন।

প্রতিবারের মতো এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তোর দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৭৩ দশমিক ৬৪ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২ ছাত্রী। আর ছাত্ররা জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৬৫ জন ।

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল এক লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন এক লাখ ৮০ হাজার ৩১০ জন। এবার ২ হাজার ৬৯০ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ৯৯ টি স্কুল। যা গত বছর ছিল ২৮৯ টি স্কুল। এছাড়াও পাস করেনি এমন কোন প্রতিষ্ঠান রাজশাহী বোর্ডে নেই। যা গত বছর ছিল একটি।

বৃহস্পতিবার দুপুরে এসএসসির ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হারে সেরা হয়েছে বগুড়া জেলা। শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ জেলায় পাসের হার ৮৩ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯০০ শিক্ষার্থী। পাসের হারে বগুড়ার পরই রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা, যেখানে পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৪ জন। প্রায় কাছাকাছি জয়পুরহাট পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩২৮ জন।

অন্যদিকে পাসের হারে সবচেয়ে পিছিয়ে সিরাজগঞ্জ জেলা। সেখানে পাস করেছে ৭১ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী। তবে এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১০৪ জন, যা অনেক জেলার তুলনায় বেশি। রাজশাহী বোর্ডের অন্য জেলাগুলোর মধ্যে নওগাঁয় পাসের হার ৭৭ দশমিক ৪৬ শতাংশ, জিপিএ-৫ ২ হাজার ৪৮১, নাটোরে পাসের হার ৭৬ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫ ১ হাজার ৩৪১ এবং পাবনায় পাসের হার ৭৫ দশমিক ৯০ শতাংশ, জিপিএ-৫ ২ হাজার ৭১০ জন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin