মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

এবারও ঈদের নামাজ অনুষ্ঠিত হয় মসজিদে

  • প্রকাশ সময় বুধবার, ৪ মে, ২০২২
  • ৪০৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: প্রায় পুরো বৈশাখ জুড়েই ছিল তীব্র তাপপ্রবাহ। আর ঈদ-উল ফিতরের দিন অঝোর ধারায় ঝরেছে বৃষ্টি। ফলে জনজীবনে স্বস্তি নেমে আসলেও ঈদ আনন্দে ছেদ ঘটেছে। সকাল থেকে বৃষ্টিবন্দি ঈদ কেটেছে মহানগরবাসীর। প্রচণ্ড খরার পর অবশেষে বর্ষণমুখর হয়ে উঠেছে রাজশাহী। তাই টানা তাপদাহ আর তীব্র গরমে পর এই বৃষ্টিতে স্বস্তি ফিরেছে ঠিকই, তবে বিড়ম্বনারও কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ একটাই ‘ঈদ’। শেকড়ে টানে ঘরে ফেরা মানুষগুলোর জন্য ঈদের দিন থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। শেষ পর্যন্ত ঘটলোও তাই। রাজশাহী আবহাওয়া অফিসের জানায় মঙ্গলবার রাজশাহীতে ৫৭ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এতে একরকম ভালোই হয়েছে। টানা তাপদাহের হাত থেকে পরিত্রাণ পেয়েছে রাজশাহীবাসী। তবে বৃষ্টিতে ভেসেছে রাজশাহী মহানগরীর ঈদগাহে আয়োজন করা ঈদুল ফিতরের নামাজ। ভোর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় নামাজের সময়ের আগে প্রতিটি ঈদগাহ কাদা-পানিতে একাকার হয়ে যায়। ঝড়ো হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে যায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহসহ প্রতিটি ঈদগাহের প্যান্ডেল। ভেজা কর্দমাক্ত মাটিতে লুটিয়ে পড়ে ওপরে বাঁধা বাঁশ এবং সামিয়ানার কাপড় ও ত্রিপল।

ফলে ঈদগাহ পরিত্যক্ত ঘোষণা করে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় মসজিদে মসজিদে। করোনা পরিস্থিতি কাটিয়ে দুই বছর পর ঈদগাহে নামাজ আদায় করতে চাওয়ার আনন্দ মুহূর্তে ম্লান হয়ে যায় বৃষ্টিতে। এছাড়া আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হন ঈদগাহ এবং মসজিদ কমিটিও। সকালের পর কখনো গুঁড়ি গুঁড়ি কখনো মুষলধারে বৃষ্টি চলে বেলা ৩টা পর্যন্ত। এতে মহানগরীর অনেক নিচু এলাকার সড়কে পানি জমে যায়। রাস্তায় রিকশা, সিএনজি চলাচল কম থাকায় ঈদ বিনোদনের জন্য বাইরে যেতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

মঙ্গলবার ভোর থেকে শুরু হয় বর্ষণ। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজিব খান বলেন, মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিট থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত রাজশাহীতে ৫৭ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর থেমে থেমে বেলা ৩টা পর্যন্ত বৃষ্টি হয়। তবে তার পরিমাণ নিরূপণ করা হয়নি। রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৮ বছর পর গত ১৫ এপ্রিল রাজশাহীতে তাপমাত্রার অতীতের রেকর্ড ভাঙে। ঐদিন বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরও আগে ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin