সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

এমপি শফিকুল হক মিলনের সাথে পবা উপজেলা ইউপি চেয়ারম্যানদের শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশ সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন এর সাথে রোববার দুপুরে রাজশাহী মহানগরীর বিসিক এলাকার তার নিজ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সেই সাথে তারা এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা ইউনিয়ন পরিষদের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। সংসদ সদস্য তাদের সমস্যার কথা মনোযোগ সরকারের শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, বিএনপির সবাইকে নিয়ে কাজ করতে চায়। বিএনপি অতীতকে মনে রাখবে কিন্তু সেটাকে আঁকড়ে ধরে বসে থাকবে না। দেশ দীর্ঘ ১৭ বছরে অতল গহ্বরে চলে গেছে। এ অবস্থা থেকে উত্তরণ করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বলেন, কে তাকে ভোট দিয়েছে, আর কে দেয়নি সে বিষয়টা তার বোধগম্য নয়। এখন তিনি পবা মোহনপুরবাসীর এমপি। পবা মোহনপুরের উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, কাম করা ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেসুর রহমান, হরিয়ান ইউপি প্যানেল চেয়ারম্যান সাবের আলী, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ, বড়গাছি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন, হরিপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, খরগ্রাম ইউটিউব চেয়ারম্যান মঞ্জুর ইসলাম, হুজুরীপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম ও দর্শন করা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী।
এদিকে সকাল থেকে শিক্ষক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাধারণ জনগণ পর্যায়ক্রমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জনগণের ভালোবাসায় সিক্ত হন এমপি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin