সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

কাঁকনহাট পৌর আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক হতে চান শওকত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৬১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ গোদাগাড়ীর কাঁকনহাট পৌর শাখার কাউন্সিল ঈদুল ফিতরের পরে হবে বলে গুঞ্জন শুরু হয়েছে। এরই মধ্যে সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পদ পদবী নিয়ে শুরু হয়েছে দৌড়ঝাপ। এবারের কাউন্সিলে অন্যান্য নেতাকর্মীদের ন্যায় দীর্ঘদিনের পরীক্ষিত আওয়ামী পরিবারের সৈনিক ও বহু নির্যাতন সহ্যকারী নেতা বর্তমানে পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, সাধারণ সম্পাদক পদে প্রতিদন্দিতা করবেন বলে শোনা যাচ্ছে।

এ বিষয়ে আনোয়ার হোসেন শওকত এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জন্মগতভাবে তিনি আওয়ামী পরিবারের সাথে জড়িত। তিনি ১৯৯২ সালে কাঁকনহাট ছাত্রলীগের আঞ্চলিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক, ১৯৯৫ সালে পাকড়ী ইউনিয়ন কমিটির যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ২০০২ সালে কাঁকনহাট পৌর যুবলীগের আহ্বায়ক, ২০০৪ সালে কাঁকনহাট পৌর যুবলীগের সাবেক সভাপতি ও ২০০৯ সালে কাঁকনহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তিনি বলেন, ২০১৬ সালে পুনরায় কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে অদ্যবদি দায়িত্ব পালন কওে আসছেন। তিনি একজন আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক বলে দাবী করেন। তাঁর এই দীর্ঘ পথচলায় আগামী কাউন্সিলে তিনি কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদন্দিতা করবেন বলে জানান। এজন্য তিনি পৌরবাসীর দোয়া ও কাউন্সিলরদের সমর্থন প্রার্থনা করেন।

এদিকে নাম প্রকাশ করার না শর্তে পৌর এলাকার আওয়ামী লীগের নেতা কর্মীরা আগামী কাউন্সিলে আনোয়ার হাসান শওকত কে কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান বলে উল্লেখ করেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin