শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

কাজে কোন ধরণের অনিয়ম অসংগতি বরদাস্ত করা হবে না- এম.পি চাদঁ

  • প্রকাশ সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাস্তা ও ড্রেনের কাজ সিডিউল মোতাবেক করার আহ্বান জানিয়ে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, কাজে কোন ধরণের অনিয়ম অসংগতি বরদাস্ত করা হবে না। ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে। শনিবার দিন ব্যাপী চারঘাট পৌর এলাকার কয়েকটি রাস্তাও ড্রেনেজ কাজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,রাস্তা নির্মানে কোন ধরণের বাজে সামগ্রী ব্যবহার করলে সাথে সাথে তা তুলে ফেলে ঠিকারকে জবাব দিতে হবে। আমি চাই আমার এলাকায় ১০০ ভাগ সততার সঙ্গে কাজ হোক। আর রাস্তার কাজে কোন ব্যাক্তি ঠিকাদারের নিকট অনেতিক সুবিধা দাবি করলে তাকে বেধে রাখবেন। দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি সুবিধা আদায়ের চেষ্টা করে তাকেও আটকিয়ে আমাকে জানাবেন। কঠোর হাতে এসব দমন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) রহাতুল করিম মিজান, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,পৌর বিএনপির সভাপতি মোমিনুল ইসলাম, সাধারন সম্পাদক নজমুল হক ও সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin