বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

কাফনের কাপড়’ জড়িয়ে অনশনে রামেবির নার্সিং শিক্ষার্থীরা, আরও ৩ জন হাসপাতালে

  • প্রকাশ সময় রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি সেপ্টেম্বর মাসেই পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশসহ ৭ দফা দাবিতে এবার ‘কাফনের কাপড়’ গায়ে দিয়ে অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে তারা কর্মসূচি পালন করেন। এসময় আরও ৩ জন শিক্ষার্থী অসুস্থ হলে তাদের রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। রামেবি অধিভুক্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট সরকারী নার্সিং কলেজ এবং সিরাজগঞ্জ, বগুড়া ও রাজশাহীস্থ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা গত বুধবার থেকে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন।

এদিন বেলা ১১টায় রামেবি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে লক্ষিপুর হয়ে সিএন্ডবি মোড় পার হয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে তারা অনশনে বসেন। দুপুর ২টার দিকে রাজশাহী নার্সিং কলেজ ও সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল নার্সিং কলেজের দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরেকজন অসুস্থ হলে তাকেও হাসপাতালে নেয়া হয়। বর্তমানে হাসপাতালে ১৪ শিক্ষার্থী চিকিৎসাধীন।

তবে দুপুর একটার দিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোহাম্মদ কবির উদ্দীন শিক্ষার্থীদের কাছে আসেন। তিনি চলমান আন্দোলনের ১০ সমন্বয়ককে নিয়ে আলোচনায় বসেন এবং বিষয়টি স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে জানান। দপ্তর থেকে টেলিফোনে কবির উদ্দীনকে জানানো হয়, বিষয়টি নিয়ে মিটিং চলছে। ফাইলও মিটিংয়ে রয়েছে। এসময় কবির উদ্দীন সমন্বয়কদের ফিরে গিয়ে পরে খোঁজ নিতে বলেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সমন্বয়করা যাবেন না বলে সাফ জানিয়ে দেন। অন্যতম সমন্বয়ক রায়হান আলী বলেন, আমাদের ১১ শিক্ষার্থী হিটস্ট্রোক করে রাজশাহী মেডিকেলে মৃত্যুর মুখে রয়েছেন। আমাদের ৩ হাজার নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে। সমাধান না নিয়ে ফিরে যাওয়ার সুযোগ নেই।

আন্দোলনকারী ঘোষণা দেন, রোববার (৮ সেপ্টেম্বর) ফায়সালা না দিলে আমরাই রামেবির উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক হয়ে কার্যালয়ে বসব। নোটিশ দিয়ে পরীক্ষা শুরু ও ফলাফল প্রকাশ করা হবে। এদিকে, রংপুর ও লালমনিরহাটসহ বেশ কয়েকটি নার্সিং কলেজে একই দাবিতে সমাবেশ করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও কর্মসূচিতে অংশ নেন। এসময় ক্লাস বর্জন করে শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মসূচি চলমান রয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin