বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

কারিতাস আলোকিত শিশু প্রকল্পের সেমিনার

  • প্রকাশ সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস আলোকিত শিশু প্রকল্পের মানব পাচার,বাল্যবিবাহ, মাদকদ্রব্য ব্যবহার ও তার কুফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় ভদ্রা পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত কারিতাস রাজশাহী অঞ্চল আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের এর আয়োজনে ড্রপ ইন সেন্টারে এই সেমিনার করা হয়।

সেমিনারের মাধ্যমে মানব পাচার কি? পাচারকারীরদের লক্ষ্য কারা, কি কি উদ্দেশ্যে পাচারকৃত নারী ও শিশুকে ব্যবহার করা হয়, সংগ্রহের স্থান, কি কি কৌশলে পাচারকৃত নারী ও শিশু সংগ্রহ করা হয়, কোন পথে নারী ও শিশুকে পাচার করা হয়, কি কি কারণে নারী ও শিশুরা পাচারকারীদের খপ্পরে পড়ে, পাচারের পরিণতি, পাচার প্রতিরোধে করণীয় ও ভূমিকা বিষয় উপস্থাপন করেন, আলোকিত শিশু প্রকল্প কর্মসূচি কর্মকর্তা র‌্যান্সি রুথ হাঁসদা।

এছাড়াও বাল্যবিবাহ কাকে বলে ? বাল্য বিবাহের কুফলসমূহ, মাদক, মাদক ব্যবহারে প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভূমিকা সমূহ তুলে ধরেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসুচি কর্মকর্তা ফরিদুল ইসলাম। এদিকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী উপপরিচালক আলমগীর হোসেন। তিনি বলেন, মাদক কি? মাদকাসক্ত কাদেরকে কলে, মাদকদ্রব্য ব্যবহারের কুফল সমূহ, মাদক ব্যবহারে প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভূমিকাসমূহ তুলে ধরেন। সেইসাথে উপস্থিত জনগণকে মাদক বিষয়ক ভিডিও ক্লিপ প্রদর্শণ করেন। পরে আলোকিত শিশু প্রকল্পের ডি আই সি পরিদশন করেন এবং পথশিশুদের জন্য ১২৪ টি জ্যামিতি বক্স ও ১০০টি কলম, ১টি স্ট্যান্ড বিলবোর্ড সহ ৫০টি ব্রুশিয়ার প্রদান করেন। সভা পরিচালনায় ছিলেন আলোকিত শিশু প্রকল্পের মাঠকর্মকর্তা আকতারুজ্জামান। সেমিনারে মোট অংশগ্রহণকারী ৩০ জন নারী-পুরুষ অংশগ্রহন করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin