সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

কারিতাস আলোকিত শিশু প্রকল্পের স্টেইকহোল্ডারদের সাথে সমন্বয় সভা

  • প্রকাশ সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলে পরিচালিত আলোকিত শিশু প্রকল্পের আয়োজনে বিভিন্ন স্টেইকহোল্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা রান্সি রুথ হাঁসদা। সভাপতিত্ব করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম।

বুধবার বিকেলে মহিষবাথানস্ত আলোকিত শিশু প্রকল্পের ডিআইসিতে অনুষ্ঠিত সভায় সার্বজনিন প্রার্থনা করেন আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা আকতারুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা আশা আগ্নেশ তপ্ন। সভায় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় অত্র প্রকল্পের অন্তর্গত পথ শিশুদের বিভিন্ন সুযোগ সুবিধা যেমন, লেখাপড়া, কাউন্সিলিং, চিকিৎসা ও কর্মসংস্থানের বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথি আলোকিত শিশু প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন।

আলোচনায় সমাজসেবা, যুব উন্নয়ন অধিদপ্তর ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উপস্থিত প্রতিনিধিগণ তাদের নিজ নিজ কার্যক্রম তুলে ধরেন। সেইসাথে পথশিশুদের জন্য তারা কি সহযোগিতা করতে পারবেন তা তুলে ধরেন। সেগুলো অত্র প্রকল্পের প্রতিনিধিগণ নোটডাইন করেন। আলোচিত সকল সুযোগ সুবিধা নিয়ে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin