বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

কারো মিথ্যা আশ্বাসে প্রভাবিত হবেন না: আখতার

  • প্রকাশ সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৫০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের কারো মিথ্যে আশ্বাসে প্রভাবিত না হতে অনুরোধ করেছেন আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের সতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী আখতারুজ্জামান আখতার। বুধবার বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনি তার মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী প্রচারণা চলাকালে এসব কথা বলেন।
তিনি বলেন, কারো মিথ্যে আশ্বাসে প্রভাবিত না হয়ে, ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে উন্নয়নের স্বার্থে নিজের বিবেক দিয়ে ভোট প্রদান করবেন। আমি আপনাদের মতই জনপ্রতিনিধি ছিলাম। আপনাদের উন্নয়নের প্রতিবন্ধকতা আমি জানি। তাই আশ^াস নয়, ভোটে বিজয়ী হলে আপনাদের সঙ্গে নিয়ে সকল প্রতিবন্ধকতার সমাধান করা হবে। উন্নয়নে সব সময় আপনাদের পাশে আমাকে পাবেন।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর নির্বাচিত জনপ্রতিনিধি আপনারা। সেই প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নে জেলা পরিষদ কাজ করবে। রাজশাহী জেলা পরিষদের প্রান্তিক মানুষের জনপ্রতিনিধি বেশি। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে। আমি নির্বাচিত হতে পারলে সেই দায়িত্বের সঙ্গী হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সাথে নিয়ে দেশের চলমান উন্নয়নের মহাসড়কে হাটতে চাই।

তিনি বাগমারা উপজেলার বাসুপাড়া, শ্রীপুর, শুভডাঙ্গা, আউচপাড়া ইউনিয়ন পরিষদসহ উপজেলার বিভিন্ন ভোটারদের সাথে মত বিনিময় করেন। এসময় প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. আবু রায়হান মাসুদসহ কর্মী সর্মথকরা উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin