নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ১৬ তারিখ রাজশাহী মহানগরীর অন্যান্য থানার ন্যায় কাশিয়াডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি কেন্দ্র থেকে প্রদান করা হয়েছে। এই কমিটির সদস্য সচিব রজব আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে অভিযোগ উঠেছে। অত্র থানার স্বেচ্ছাসেবকদল সহ অন্যান্য নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, রজব আলী বিগত দিনে মাদক সহ কাশিয়াডাঙ্গা থানা পুলিশের নিকট আটক হন। তার প্রমানও রয়েছে।

এদিকে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু অভিযোগ করে বলেন অত্র থানা এলাকায় বহু পরিস্কার ইমেজের নেতা রয়েছেন। কিন্তু কেন্দ্রের নেতৃবৃন্দ তাদের মতামত না নিয়ে একজন মাদক ব্যবসায়ীকে অত্র থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব করেছেন। যা দলের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এর মধ্যে দিয়ে ত্যাগি ও সক্রিয় নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে তিনি জানান। দলের স্বার্থে মাদক ব্যবসায়ীদের বাদ এই কমিটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার আহবান জানান তিনি।
এদিকে স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্চছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন বলেন, রজন আলী যে মাদক ব্যবসায়ী তিনি পূর্বে জানতেন না। তবে গত দুইদিন হলো তিনি বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেনে। এ নিয়ে তিনি তদন্ত করছেন। তবে ইতোমধ্যে রজব আলী মাদক নিয়ে যে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের নিকট আটক হয়েছিলেন তার প্রমান তিনি পেয়েছেন বলে জানান রিমন।

তিনি আরো বলেন, ২০২০ সালের ১৭ ডিসেম্বর কাশিয়াডাঙ্গা থানার এসআই মৌসুমী সুলতানা ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রজব আলীকে এবং জেলা স্বেচ্চাসেবক দলের সহ-সাংগঠনিক আল-আমিনকে গাঁজাসহ আটক করেন। যার মামলা চলমান রয়েছে বলে এমন একটি তথ্যপ্রমান তার নিকট রয়েছে। তবে তিনি এ বিষয়ে আরো যাচাই-বাছাই করেছেন। যাচাই-বাছাই শেষ হলে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করবেন বলে জানান রিমন।