সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

কৃষি উপদেষ্টার বরেন্দ্র অঞ্চলে সেচ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময়

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ ব্যবস্থা পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় করলেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)। আজ বৃহস্পতিবার দিনাজপুর জেলার বিরল উপজেলার বিরল ইউনিয়নের ঢেলপীর মৌজায় গভীর নলকূপ স্কীম এবং সেচের গভীর নলকূপ হতে খাবার পানি সরবরাহ স্থাপনা পরিদর্শন করেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)।

কৃষি উপদেষ্টা বলেন, আমাদের চারপাশে যে ফসল গুলো দেখছি তা সম্ভব হয়েছে কৃষকের কারণে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবসময় কৃষকের পাশে থাকতে হবে। কৃষক যেন কোন সমস্যায় না পরে সেই দিকে সবসময় খেয়াল রাখতে হবে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ যে ভাবে কৃষকের পাশে থেকে সেচ ব্যাবস্থা করে আসছে তার কারণে আজকে ফসলের বাম্পার ফলন হয়েছে। বিএমডিএ সঠিক সময় কৃষকের সেচের ব্যাবস্থা করছে বলে তা সম্ভব হয়েছে। তাই আমাদের সকলকে কৃষকের পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান, বিএমডিএ নির্বাহী পরিচালক তরিকুল আলম(অতিরিক্ত সচিব), বিএমডিএ বোর্ড সদস্য জাফুরুল্লাহ ঠাকুরগাঁও, বোর্ড সদস্য সাইফুল ইসলাম হিরক রাজশাহী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা ও ড.আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, প্রকল্প পরিচালক (নির্বাহী প্রকৌশলী) হাবিবুর রহমান খান, বিএমডিএ (সচিব) নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম ও সহকারী প্রকৌশলী শহিদুল ইসলামসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাগণ ও স্থানীয় কৃষক উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলার বিরল উপজেলা মোকলেছপুর ইউনিয়নের ঢেলপীর ব্লক পরিদর্শন ও বোরো ব্রি-ধান-৮৮ কর্তনের উদ্বোধন করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin