বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

খালেদা জিয়ার শর্তহীন মুক্তির দাবীতে রাজশাহীতে আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রতিহিংসার বিচারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তির দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাইদুল ইসলাম মিলন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ রাজশাহী জেলা শাখার সদস্য সচিব মনিরুজ্জামান দুলাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য রোকনুজ্জামান আলম, রায়হানুল আলম রায়হান, আলী হোসেন, অধ্যাপক সিরাজুল ইসলাম, তাজমুল তান টুটুল, পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফ্ফর হোসেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম কুসুম, রাজশাহী জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ও সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল ও পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলআমিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ। ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাগারের বাহিরে থাকলেও তিনি এখনো কারাগারেই রয়েছেন। তাঁকে দেশে মধ্যে চিকিৎসা ছাড়া কোন প্রকার বাহিরের যেতে দেয়া হয়না। শুধু তাই নয় কোন প্রকার রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহন ও উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পর্যন্ত যেতে দেয়া হচ্ছেনা বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার জন্য উন্নত চিকিৎসার লক্ষে দেশের বাহিরে যেতে দিচ্ছেনা এই রাতের অন্ধকারের সরকার। কিন্তু এভাবে আর চলতে দেয়া যায়না।

তিনি বলেন, এখন সময় এসেছে এই হায়নারুপি বাকশালী সরকাররের পতনের। সেইসাথে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের। সরকার পতনের আন্দোলন এবং বেগম জিয়ার মুক্তির জন্য সবাইকে একযোগে, একসাথে আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin