রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

খেলাধুলা হচ্ছে ঐক্যের প্রতিক: মিলন

  • প্রকাশ সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলা হচ্ছে ঐক্যের প্রতিক। কারন খেলাধুুলার মাধ্যমে গড়ে ওঠে বন্ধুত্ব। কিন্তু পতিত সরকার বিশ্বেও দরবাওে বাংলাদেশকে একটি সন্ত্রাসী ও দুর্নীতিবাজ হিসেবে পরিচিত করে তুলেছিলো। দেশের সাম্য ও ভ্রাত্বত্বের বদলে হিংসা কায়েম করে গেছে। শুক্রবার বিকেলে পবা উপজেলা আফি নেপালপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই গণঅবভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে দিনব্যাপি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, দেশে খুন, নির্যাতন, মিথ্যা মামলা ও দুর্নীতির রাজত্ব কায়েম করেছিলো পতিত সরকার প্রধান ফ্যসিস্ট খুনি হাসিনা। ক্রীড়াঙ্গনেও ঘৃন্য রাজনীতি প্রবেশ করিয়ে ক্রীড়াকে কুলষিত করেছিলো। তিনি বলেন, সেই পতিত সরকারের দোসররা আবারও মাথাচাঁড়া দেয়ার চেষ্টা করছে। তারা অন্তবর্তীকালীন সরকারকে বিব্রত করার জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। ভিন্ন ভাবে মাঠে নামার পাঁয়তারা করছে। আওয়ামী দোসরদের সকল প্রকার ষড়যন্ত্র যে কোন মূল্যে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। বক্তব্য বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

পবা উপজেলা ছাত্রদলের আয়োজনে রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌরসভা সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোতাহার হোসেন, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক রানা, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব বাদশা মিয়া, হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন,পারিলা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, বকুল আহম্মেদ, সোহেল রানা ও ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলহাজ¦ হাবিবুর। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দিনব্যাপি অত্র টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহন করে। এর মধ্যে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করে হরিপুর ইউনিয়ন দল ও হুজুরীপাড়া ইউনিয়ন দল। উভয় পক্ষের মধ্যে নির্ধারিত সময়ে খেলা নিস্পত্তি না হওয়ায় টাইব্রেকারে হরিপুর ইউনিয়ন হুজুরীপাড়া ইউনিয়ন দলকে ৪-৩ গোলে পরাজিত করেন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin