নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজশাহীতে শহীদ স্মৃতিস্থম্ভ শ্রদ্ধা জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীগণ। মঙ্গলবার সকালে রাজশাহীর সিএন্ডবি মোড় এলাকায় জুলাই গণ-অভ্যূত্থানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যূত্থানের শহিদ আবু সাঈদসহ সকল শহীদের। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব) এর উপস্থিতিতে সকালে গণ- অভ্যূত্থানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, শহীদুর রহমান ও শিবির আহমেদ, নীলুফা সরকার সচিব, (রাজঃ২০৮৮) সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি ও মনিটরিং অফিসার সহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিস্তম্ভে উপস্থিত ছিলেন।