সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন: মিনু

  • প্রকাশ সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো আর শুধুমাত্র বাংলাদেশের নেত্রী নয়। তিনি এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। কারণ তিনি কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি সারাজীবন গণতন্ত্র সমন্বত রাখতে আন্দোলন করে গেছেন। এখন তিনি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি এখনো ঢাকার এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

আজ রোববার তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন বলে শনিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কাশিয়াডাঙ্গা মোড়ে বেগম খালেদা জিয়ার আরো রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য এবং রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে বর্তমানে নিন্দুকেরা নানা ধরনের প্রপাকান্ডা ছড়াচ্ছে। এই সকল মিথ্যাচার ও প্রপাকান্ডায় কান না দেয়ার না দেয়ার জন্য দেশবাসীর নিকট অনুরোধ করেন। সেইসাথে তাঁর রোগমুক্তি কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি। তিনি আরো বলেন, আসছে বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তিনি তিনি রাজশাহী সদর আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন। এই নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ করেন তনি।

রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম এর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক টিংকুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন।

কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুজ্জামান মিলু, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী শহিদ, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, যুবদল রাজশাহী মহানগর যুবদলেল ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জিয়া পরিষদ রাজশাহীর সহ-সভাপতি সাইফুল ইসলাম হিরক ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin