সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় কার্যকর ব্যবস্থার দাবী

  • প্রকাশ সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় ৩৮ দফা দাবি জানিয়েছেন। তারা ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর করা, অবিলম্বে স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠন; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রেডিও, সংবাদ সংস্থা, অনলাইন ও মাল্টিমিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবি জানান। দাবি আদায়ে প্রয়োজনে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেওয়া হয়।

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে শনিবার বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল। বক্তব্য রাখেন, বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সাবেক সভাপতি ও দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, সাবেক সহ-সভাপতি আবদুস সবুর, এনটিভির রাজশাহী প্রতিনিধি শ.ম সাজু, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রজব আলী।

আরো বক্তব্য রাখেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান, বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সাঈদ রনি, রাজশাহী মেডিকেল কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডা. তারিকুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাফসান আলম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক। সমাবেশে রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সমাবেশে সাংবাদিক নেতারা আরো বলেন, আমরা এমন একটি সংবাদমাধ্যম চাই, যেখানে একজন সাংবাদিক কোনো পক্ষের চাপ ছাড়াই ঘটনার গভীরে গিয়ে সত্য তুলে ধরতে পারবেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হলেও তা কার্যকর করা হচ্ছে না। অধিকাংশ সংবাদমাধ্যমে নবম ওয়েজ বোর্ড কার্যকর হয়নি। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। তাই বর্তমান সরকারকে দ্রুত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin