নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গনসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত আনা, ফ্যাসিস্ট ও অবৈধ সরকারের কবল থেকে দেশের জনগণকে বাঁচাতে, গণতন্ত্র পূণরুদ্ধার, বিদ্যুতে ঘন ঘন লোডসেডিং, জ্বালানী ও ভোজ্য তেলসহ নিত্যপন্যের অসহনীয় মূল্যবৃদ্ধি প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচনের দাবীতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার বিকেলে নগরীর মতিহার থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা শফিকুল ইসলামের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নুল আবেদীন শিবলী, সদস্য আলহাজ্ব সদর আলী, শাহজাহান আলী, সোলেমান ও আলমগীর হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।
প্রধান অতিথি বলেন, তিন ডিসেম্বরের গণ সমাবেশ সরকার পতনের এবং নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার গঠনের সমাবেশ। এই সমাবেশ কোনভাবেই অবহেলা করা যাবেনা। যে যেখানে থাকবেন সেখান থেকেই অন্যান্য নেতাকর্মী ও সাধারণ জনগণকে সাথে করে সময়মত সভাস্থলে হাজির হবেন। কোন বাধাই যেন পথরোধ করতে না পারে সেদিকে কঠোর নজর রাখার আহ্বান জানান তিনি।
তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার এই আন্দোলন আরো বেগম করতে এই গণসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ন। এই গুরত্ব উপলদ্ধি করে সকলকে সকল বাধা অতিক্রম করে সভাস্থলে হাজির হওয়ার পরামর্শ দেন প্রধান অতিথি।