বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

গণসমাবেশ সফল করতে রাজশাহী মহানগর শ্রমিক দলের প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৪৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে রাজশাহী মহানগর শ্রমিক দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি জিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, বজলুল হক মন্টু ও সদস্য মাহফুজুল হাসনাইন হিকোল।

মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের সিয়ির সহ-সভাপতি রফিক উদ্দিন, সহ-সভাপতি বারেক শেখ, ময়েন উদ্দিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তোতা ও নারী নেত্রী মনিসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি বলেন, শ্রমিক দল এখন অনেক শক্তিশালী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের কথা ভেবে এবং তাদেও ন্যায্য দাবী সমুহ আদায়ের জন্য এই দল গঠন করেন। এরপর গার্মেন্টস ফ্যাক্টরি করে শ্রমিকদের কাজে লাগিয়ে দেশের উন্নয়ন শুরু করেছিলেন। জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে শ্রমিকদল এখনো কাজ করে যাচ্ছে। আগামী তিন তারিখের গণসমাবেশ সফল করতে শ্রমিকদলকেও ভাল ভূমিকা রাখতে হবে। এজণ্য দলের লোকজন ও সাধারণ জনগণদের সমাবেশে আনতে উদ্বুদ্ধ করতে কাজ করার আহ্বানি জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin