নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দূর্নীতি-দু:শাসন. গুম, হত্যা, মামলা-হামলা, ভোটাধিকার পুন:প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার রাজশাহী জেলা তাঁতী দলের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা তাঁতী দলের সদস্য সচিব হাসানুজ্জামান হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক শেখ মকবুল হোসেন, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, নওহাটা পৌর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক ও রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুল রাজ্জাক। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।