বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

গণসমাবেশ সফল করতে ১নং ওয়ার্ড বিএনপি’র প্রস্তুতি সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দূর্নীতি-দু:শাসন. গুম, হত্যা, মামলা-হামলা, ভোটাধিকার পুন:প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসামবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার রাজশাহী মহানগর বিএনপি’র সাংগঠনিক ১নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রচার মিছিল ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপি’র প্রধান সমন্বয়ক হাজী শহীদ আলম। সমন্বয় সচিব শামীম রেজার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব আলহাজ্ব মামুনুর রশিদ মামুন, যুগ্ম-আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, সদস্য মাহফুজুল হাসনাইন হিকোল, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ওয়াজির উজির, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বজলুর রহমান কচি, বিএনপি নেতা শাহিনুল আলম মিঠু।
উপস্থিত ছিলেন দর্শনপাড়া বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ রাজশাহী মহানগর মহিলা দল রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, সহ-সভাপতি নুরজাহান বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন ফেরদৌস, গুলসান আরা মমতা, রোজিনা, আলতাফুন নেসা পতুলসহ অত্র ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।

প্রধান অতিতিসহ অন্যান্য নেতৃবৃন্দ ৩ডিসেম্বরের সমাবেশ সফলসহ ১০ তারিখে ঢাকার গণসমাবেশ সফল করতে সকল বাধা ও নির্যাতন উপেক্ষা কওে সময়ের পূর্বেই সমাবেশস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানান তারা। সভা শেষে নেতৃবৃন্দ প্রচার মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা কাশিয়াডাঙ্গা মোড় হয়ে তেলে পাম্পের সামনে এসে শেস করেন। সেখানে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin