নিজস্ব প্রতিবেদক: বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ষ্টেজ তৈরীর করার সময় বিএনপি’র দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিট হয়। এতে উভয় পক্ষে আহত হয়। সেইসাথে এডভোকেট সুলতানুল ইসলাম তারেক সমর্থিত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের ত্রিশ নেতাকর্মীর নামে মামলা করেন মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন এর অনুসারী নেতৃবৃন্দ। সেই মামলা থেকে বৃহস্পতিবার জামিন পেলেন সবাই। আসামীদের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন বলে জানা গেছে।
জামিনপ্রাপ্তরা হলেন, ইমরান নাজির, আসাদুল ইসলাম, রাকিব, আব্দুর রহিম, কাশিম, এক্কা, আতিক, সোহেল রানা, সুমন, মেহেদী হাসান ইমন, অলিউল্লাহ রনি, রফিকুল ইসলাম, তোফাজ্জল, হাবিবুর রহমান, আমিনুল, নাফিউল ইসলাম নাহিদ, আবু সাইদ জনি, সাইফুল ইসলাম, তানজির, কাবুল, শামীম মহুরী, রানা, সেন্টু, রিপন রপফে বাবা রিপন, নাফিস ইকবাল, ইনশান, মশিউর রহসমান ও সাকিব।