বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

গোদাগাড়ীতে উরাও সম্প্রদায়ের খেরিয়ানী নবান্ন উৎসব পালন

  • প্রকাশ সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৫০ বার দেখা হয়েছে

নিজস্ব পতিবেদেক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে উরাও জাতিসত্ত্বার খেরিয়ানী (নবান্ন) উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার রাজশাহী গোদাগাড়ী উপজেলার ধীন ছাতনী পাড়ায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন সরদার, গ্রাম প্রধান সুকুমার লাকড়া, গোদাগাড়ী থানা পারগানা বাইসি বাবুলাল মুনমু, গোদাগাড়ী উপজেলা দিঘরা পরিষদের রাজা নিরেন চন্দ্র খালকো, একাডেমির নির্বাহী পরিষদ সদস্য সুসেন কুমার স্যামদুয়ার ও গ্রাম প্রধান রমেশ খালকো। উপস্থিত ছিলেন গ্রাম প্রধান সুরেশ মিনজি ও অনন্ত বাকলাসহ উরাও সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
সভাপতি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠির অনেক সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। অনেক বিলুপ্তি হয়ে গেছে। যেগুলো এখনো চলমান আছে, সেগুলোও তেমন ভাবে পালন করা হয়না। দায়সারাভাবে এ পালন করায় ভবিষ্যৎ প্রজন্ম তাদের নিজ সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনরুদ্ধার ও সংরক্ষণ এবং চলমান সংস্কৃতিকে ধরে রাখতে কাজ করছে। এই কাজে উত্তরবঙ্গের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin