সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গোদাগাড়ীতে জলবায়ু ঝুঁকি ও জেন্ডার ন্যায্যতা নিয়ে রিইব-এর এফজিডি

  • প্রকাশ সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং জেন্ডার ন্যায্যতা বিষয়ক চ্যালেঞ্জ নিয়ে রাজশাহীর গোদাগাড়িতে এক গুরুত্বপূর্ণ ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) অনুষ্ঠিত হয়। আয়োজনটি করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)। এফজিডিটি অনুষ্ঠিত হয় কাকন বহুমুখী উন্নয়ন সংস্থা কার্যালয়ে। আলোচনায় অংশ নেন রিইব-এর পরিচালক ও প্রকল্প সমন্বয়ক সুরাইয়া বেগম এবং প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন কাকন বহুমুখী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

বক্তারা আলোচনায় উল্লেখ করেন, বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত নারীদের এবং জেন্ডার বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠীর জন্য বৈষম্যের নতুন মাত্রা তৈরি করছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, জীবিকা হারানো এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি এই জনগোষ্ঠীগুলোকে চরম ঝুঁকির মুখে ফেলছে।

কাকন বহুমুখী উন্নয়ন সংস্থা তাদের অভিজ্ঞতা থেকে জানায়, স্থানীয় পর্যায়ে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ প্রস্তুতির ওপর ভিত্তি করে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে তাদের ভূমিকা আলোচনায় গুরুত্ব পায়।

বক্তারা বলেন, জলবায়ু ন্যায্যতা (Climate Justice) ) এবং লিঙ্গ ন্যায্যতা (Gender Justice) একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। এই দুটি কাঠামোকে একসাথে বিবেচনায় এনে পরিকল্পনা ও বাস্তবায়নে কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin