রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীতে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বৃহষ্পতিবার বেলা ১১টার সময় এনএজিআর (ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রিভ্যুলেশন) একটি অলাভজনক বেসকারী সংস্থার উদ্যোগে কোল সম্প্রদায়ের মাঝে বাল্যবিবাহ ও মাদক দ্রব্য ব্যবহার প্রতিরোধ সমচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন এনএজিআর (ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রিভ্যুলেশন)সংস্থার নির্বাহী পরিচালনা পর্ষদের ট্রেজারার হিংগু মুরমু, প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম,বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলিউজ্জামান নূর কিরণ, সহকারী শিক্ষিকা নীলমুনি কিস্কু, কোল যুব প্রতিনিধি রাজেন সরেন প্রমুখ।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন প্রথম আলো পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলিউজ্জামান নূর কিরণ। তিনি বাল্য বিবাহের সামাজিক, শারীরিক ও মানসিক ক্ষতির প্রভাব এবং মাদকাসক্তির ভয়াবহ পরিণতি সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

এছাড়াও আলোচনায় অংশগ্রহন বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক নীলমুনি কিস্কু। তিনি শিক্ষার মাধ্যমে নারী শক্তিকে জাগ্রত করার জন্য আদিবাসী নারী ও শিশুদের উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদান করেন। মেয়েদের শিক্ষায় শিক্ষিত হয়ে তার পর বিয়ের পিড়ীতে বসার জন্য আহ্বান জানান। কখনই আঠারোর নীচে মেয়েদের বিয়ে করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

কোল যুব প্রতিনিধি রাজেন সরেন তার নিজের সম্প্রদায়ের যুবদের শিক্ষার দিকে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানান। এছাড়া তিনি কোল ছেলে ও মেয়েদের সরকার নির্ধারিত বয়স অর্থাৎ ২১ ও ১৮ নীচে কখনই যেন বিয়ে না দেওয়া হয় সেই বিষয়ে উপস্থিত সকলকে শপথ করান।

বক্তারা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। এই সচেতনতামূলক আলোচনা সভায় অংশগ্রহনকারীরা বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এনএজিআর (ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রিভ্যুলেশন) সংস্থাটি রাজশাহী জেলার গোদাগাড়ী, তানোর উপজেলায় আদিবাসী শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাক প্রাথমিক পর্যায়ে শিক্ষাদান, প্রাথমিক স্বাস্থ্য সেবা, শান্তি প্রকল্প ও সামাজিক সচেতনতা বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে আদিবাসীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin