বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

গোদাগাড়ীতে শুরু হলো সান্তালী হরফে পাঠদান

  • প্রকাশ সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিমলা দিঘী পাড়া গ্রামে গ্রামবাসীর উদ্দ্যোগে শুরু হলো সাঁওতাল শিশুদের নিজস্ব মাতৃভাষায় সান্তালী হরফে শিশু শিক্ষা স্কুল। অত্র স্কুলে সান্তালী হরফে শিক্ষার জন্য ২৫জন শিশুর হাতে মাতৃভাষার বই প্রদান করা হয়।

শনিবার সকাল ১০টায় স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, চব্বিশনগর স্কুল ও কলেজের শিক্ষক বিপ্লব বাস্কি, গোদাগাড়ী থানা পারগানা বাইসির সভাপতি বাবুলাল মুরমু, পারগানা সেক্রেটারী দিনেশ হাঁসদা, মোহনপুর ইউপি পারগানা সোনাতন সরেন, আদিবাসী সমাজপতি স্টেফান মুরমু, গ্রামের মাঞ্জহি হাড়াম গনেন্দ্রনাথ সরেন, জগ মাঞ্জহি সোনাতন হাঁসদা, রমেশ টুডু ও অভিলাস টুডুসহ শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামের জনসাধারণ।

উদ্বোধনীতে বেনজামিন টুডু বলেন, গ্রামবাসীর সাথে এ বিষয়ে গ্রামসভায় আলোচনা করা হলে সকলের ঐক্যমতে এই স্কুল প্রতিষ্ঠা করা হয়। তিনি বলেন, প্রতিটি পরিবারের অভিভাবক তাদের শিশুদের নিজস্ব মাতৃভাষা ও সান্তালী হরফে শিক্ষার বিষয়ে সচেতন হলে এবং সমাজ থেকে উদ্দ্যোগ গ্রহণ করা হলে খুব সহজেই নিজস্ব সান্তালী হরফে মাতৃভাষায় শিশু শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যাবে।

তিনি আরো বলেন, এনজিও বা অন্য কোন দপ্তর সংস্থার উপর নির্ভর না করে স্ব-স্ব উদ্দ্যোগে নিজেদের শিশুদের জন্য নিজস্ব সান্তালী হরফে মাতৃভাষা শিক্ষা শুরু করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, নিজ গ্রামের শুরু হওয়া সান্তালী হরফে শিক্ষা কার্যক্রম সফলতা আনতেদ সবার সহযোগিতা কামনা করেন তিনি। সেইসাথে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শিশুদের পাঠদানের দায়িত্ব গ্রহণের জন্য গ্রামের যুবক নাথানিয়েল হাঁসদাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin