শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

গোদাগাড়ীর কাঁকনহাট হাট-বাজার টাকা পরিশোধ ছাড়াই ইজারা দেয়ার অভিযোগ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার হাট-বাজার ইজারার সমুদ্বয় টাকা বুঝে না পেয়েই ইজারা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সমুদ্বয় টাকা ছাড়া ইজারা না দেয়ার জন্য শহীদ আলম নামে একজন হাট ব্যবসায়ী কাঁকনহাট পৌর প্রসাশক বরাবরে এটি লিখিত আবেদন করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন তিনি কাঁকনহাটি পৌরসভার কাঁকনহাট হাট-বাজার বিগত খণ্ডকালীন পাঁচ হাট তারা আদায় করেনে। পরে পুরো হাটটি ০১ (এক) বৎসরের জন্য মজিবুর রহমান এর নামে ইজারা প্রদান করা হয়।

টাকা জমা দিয়ে ইজারাপত্র গ্রহন করার জন্য চলতি মাসের ৪ তারিখ (৪-০৫-২০২৫) ইং তারিখ পৌরসভা হতে একটি চিঠি প্রদান করা হয়। সেখানে উল্লেখ করা হয় ২৪ বৈশাখ ১৪৩২ থেকে ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ পর্যন্ত সময়কালের জন্য হারাহারি সূত্রে ইজারা মূল্য দাড়ায় ২,৭০,৯২,৭৭১/- (দুই কোটি সত্তর লক্ষ বিরানব্বই হাজার সাতশত একাত্তর টাকা) মাত্র। দরপত্রের সাথে পঁচানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিডি/পে-অর্ডার বাদে অবশিষ্ট ইজারা মূল্য বাবদ পাওনার পরিমাণ এক কোটি পঁচাত্তর লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশত একাত্তর টাকা মাত্র। ইজারা মূল্যের উপর ৫% জামানত বাবদ পাওনা তেরো লক্ষ চুয়ান্ন হাজার ছয়শত উনচল্লিশ টাকা মাত্র। ১৫% ভ্যাট বাবদ পাওনা চল্লিশ লক্ষ তেষট্টি হাজার নয়শত ঘোল টাকা মাত্র। ১০% আয়কর বাবদ পাওনা সাতাশ লক্ষ নয় হাজার দুইশত আটাত্তর টাকা মাত্র। পত্র প্রাপ্তির সাত কার্য দিবসের মধ্যে ইজারা মূল্য ও জামানত পৌর কোষাগারে এবং ভ্যাট ও আয়কর সরকারি কোষাগারে জমা নিশ্চিত করে নিম্নস্বাক্ষরকারীর সাথে ৩০০/-(তিনশত) টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে চুক্তিপত্র সম্পাদন করতে অনুরোধ করা হলো।

উল্লেখিত সময়ের মধ্যে সমুদয় টাকা জমা প্রদানে ব্যর্থ হলে হাট-বাজার ইজারা নীতিমালা, ২০১১ অনুযায়ী জামানতের অর্থ পৌরসভার অনুকূলে বাজেয়াপ্ত সহ ইজারা দরপত্র বাতিল বলে গণ্য হবে বলে উল্লেখ আছে। ইজারাদার মজিবুর রহমান সময়মত সমস্ত টাকা পরিশোধ করতে ব্যার্থ হলেও পৌর প্রশাসক শামসুল ইসলাম ইজারা নীতিমালা ও তারই প্রদানকৃত নির্দেশনা অমান্য করে মজিবুর রহমানকে হাট-বাজার দেয়ার ঘোষনা দিয়েছেন। সেইসাথে তাকে টোল আদায় করার অনুমোতি দিয়েছেন।

এ নিয়ে মঙ্গলবার দুপুরে পৌর প্রশাসক এর সাথে পুর্বের ইজারাদাররা দেখা করতে যান। সেখানে প্রতিবেদক নিজেও উপস্থিত ছিলেন। সাবেক ইজাদারসহ উপস্থিত ইজারাদারের অন্যান্য সহযোগিরা বলেন, সমস্ত টাকা পরিশোধ ব্যতিরেকে কোনভাবেই ইজারা দেয়ার কোন নিয়ম নাই। টাকা পরিশোধ না করায় ইজারা বাতিল করার জন্য পৌর প্রশাসক বরাবরে তারা একটি আবেদন করলেও প্রশাসক তা গ্রাহ্য করেননি। তারা আরো উল্লেখ করেন এই মজিবুর বিগত তিন বছরের ইজারার অনেক টাকা এখানো পরিশোধ করেননি। আগামীতেও এই টাকা পরিশোধ করবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন সাবেক ইজাদার শহীদ আলমসহ অন্যান্য সহযোগিগণ।

তবে সমস্ত টাকা পরিশোধ ব্যতিরেকে হাট-বাজার ইজারা দেয়ার কোন নিয়ম নাই তা স্বীকার করে পৌর প্রশাসক শামসুল ইসলাম বলেন, মজিবুর রহমান ঈদের আগেই সমস্ত টাকা পরিশোধ করতে চেয়েছেন। এজন্য তাকে অনুমতি দেয়া হয়েছে। ঈদের আগে সমস্ত টাকা পরিশোধ না করলে আইনী ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin