সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়েনের সকল ওয়ার্ডে বিএনপি কর্মী সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারী মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জন্য বিএনপি সারাদেশ প্রার্থী ঘোষনা করেছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এর ভাই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলীর সদস্য মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনকে রাজশাহী-১ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তিনি শুক্রবার দিনব্যাপি অত্র ইউনিয়নে নির্বাচনী কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষে সকল কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শুক্রবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ১-৯নং ওয়ার্ডের আয়োজনে কর্মী সভায় অত্র ওয়ার্ড সমুহের বিএনপির সভাপতিগণ সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক আব্দুল মালেক, বর্তমান সহ-সভাপতি নজরুল ইসলাম, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু, বিএনপি নেতা মুর্তজা, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সাম্পাদক মোস্তফা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ, যুগ্ম আহ্বায়ক পাইলট, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শুভ ও দপ্তর সাম্পাদক হাবিব সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ধানের শীষ হচ্ছে জনগণের জানমাল রক্ষার প্রতিক। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন সব শ্রেণিপেশার মানুষ সুখে থাকে। তারা নিশ্চিন্তে ব্যবসাবাণিজ্য করতে পারে। রাতে নিরাপদে ঘুমাতে পারে। মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, পতিত সরকারের আমলে মানুষ হারিয়েছিলো তার সকল সকীয়তা। কেউ নিজের মত করে চলতে ও বলতে পারেনি। সতের বছরে কেউ ভোট দিতে পারেনি। আমি-ডামি নির্বাচন ও দিনের ভোট রাতে এবং জবরদস্তি করে ভোট নিয়ে তিনি বার বার সংসদেও গেছেন।

তিনি আরো বলেন, বিগত সতের বছরে বাংলাদেশকে পতিত সরকার তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। শুধু তাইনয় বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিলো বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতিত সরকারের প্রধানমন্ত্রীসহ তার সকল দোসরা দেশ ছেড়ে পালিয়েছে। যাওয়ার পুর্বে প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা এবং প্রায় বিশ হাজার জনকে আহত করেছে।

প্রধান অতিথি আরো বলেন, পতিত সরকার চলে যাওয়ার পরে দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। কিন্তু একটি দল নির্বাচন পেছানোর জন্য নানা ষড়যন্ত্র করছে। তারা একবার বলছে পিআর পদ্ধতি না হলে দেশে নির্বাচন হতে দেয়া হবেনা। আবার বলছে প্রথমে সংস্কার, এখন বলছে গণভোট ছাড়া নির্বাচন হবে না। তারা এগুলো কওে নির্বাচন পেছানোর গভীর ষড়যন্ত্র করছে। কিন্তু তারা অনেক আগে থেকেই তাদের প্রার্থী ঘোষনা করেছে বলে জানান তিনি। এই মোনাফেক দলের কোন ষড়যন্ত্রই এ দেশের মানুষ মেনে নেবেনা। যথা সময়ে নির্বাচন হবে। এই নির্বাচনে দেশকে বাঁচাতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি। সেইসাথে জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিতে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin