নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীর ৩০তম পর্ব উদযাপন উপলক্ষে দিন ব্যাপি নানা কর্মসূচী পালন করা হয়। এ লক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় খ্রীষ্টযাগ ও দুপর ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুরশুনিপাড়া মিশন প্রাঙ্গনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ¦ ওমর ফারুক চৌধুরী। সভাপতিত্ব করেন রাজশাহী ধর্মপ্রদেশের রেভা: বিশপ জেভার্স রোজারিও এসটিডি, ডিডি।
অত্র ধর্মপল্লির আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার প্রদীপ জে কস্তা, ভিকার জেনারেল ফাবিয়ান মারান্ডি ও ফাদার উইলিয়াম মুরমুসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলের জন্য সমান সুযোগ-সুবিধা ও স্বাধীনতা দিয়েছেন। এজন্য সকল জাতী সত্ত্বার মানুষ সমানভাবে এগিােয় যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আদিবাসী ও সংখ্যালঘুরা শান্তিতে বসবাস করে। সরকার পিছিয়ে পরা এই সকল জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যেমে প্রতিনিয়ত আর্থিক সুবিদা ও খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। সেইসাথে দেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য ভুর্তকী অব্যাহত রেখেছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে জন্য দেশ এখন উন্নত রাষ্ট্রের দিকে এগুচ্ছে। ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। উন্ন রাষ্ট্রে পরিণত করার ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।