মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

গোদাগাড়ীর নিহত অভিনাথের স্ত্রীকে গরু দিল জেলা প্রশাসন

  • প্রকাশ সময় সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বোরো ধানের জমিতে সেচের পানি না পেয়ে আত্মহত্যা করা কৃষক অভিনাথ মারান্ডির স্ত্রী রোজিনা হেমব্রমকে একটি বকনা গরু দিয়েছে জেলা প্রশাসন। সোমবার বেলা ৩টায় জেলা প্রশাসক আবদুল জলিল তাঁর কার্যালয়ের সামনে রোজিনা হেমব্রমের নিকট গরুটি হস্তান্তর করেন। গরু পেয়ে রোজিনা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রোজিনাকে একটি গরু দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিল বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাজশাহী শাখা। এর পরিপ্রেক্ষিতেই গরুটি দেওয়া হলো। গরু হস্তান্তরের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, জ্যেষ্ঠ সহকারী কমিশনার সোহরাব হোসেন ও ব্লাস্টের জেলা সমন্বয়কারী আইনজীবী সামিনা বেগম উপস্থিত ছিলেন। রোজিনার সঙ্গে এসেছিলেন মৃত অভিনাথের ভাবি পার্বতী সরেনও।

গরু হস্তান্তরের সময় জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, অভিনাথের মৃত্যুর পর বিষয়টি নিয়ে অনেক কিছুই হয়েছে। কিন্তু কেউ পরিবারটির পাশে দাঁড়ায়নি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এর আগে জেলা প্রশাসন রোজিনাকে নগদ টাকা দিয়েছিল। এবার গরু দেওয়া হলো। গরুটি লালন-পালন করে রোজিনাকে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ থেকে সেচের পানি না পেয়ে গত মার্চে একই দিনে বিষপান করেন অভিনাথ মারান্ডি ও তাঁর চাচাতো ভাই রবি মারান্ডি। এতে তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় বিএমডিএ’র গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার দুটি মামলা করা হয়। পরে পুলিশ সাখাওয়াতের বিরুদ্ধে দুটি মামলারই অভিযোগপত্র দিয়েছে। তিনি এখন কারাগারে রয়েছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin