সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ঘটনা জানতে যাওয়ায় মাসুদ’র বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ

  • প্রকাশ সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুরে অবস্থিত রাজশাহী জেনারেল হাসপাতালে পার্টনারদের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। তদন্তে উঠে এসেছে, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন খালেদ শিহাবই অনিয়ম ও দুর্নীতির মূল হোতা। জেনারেল হাসপাতালের পার্টনার আয়েশা খাতুন বলেন, হঠাৎ করে জানতে পারি অত্র হাসপাতালে ঝামেলা হচ্ছে। বিষয়টি জানার জন্য আমার স্বামী জাহাঙ্গীর আলম মাসুদকে অত্র হাসপাতালে পাঠাই। তিনি সেখানে কোন প্রকার ঝামেলা বা অযাচিত কোন কথা বলেননি।

তিনি আরো বলেন, মাসুদ হাসপাতালের ভেতরে প্রবেশ করে ব্যবস্থাপনা পরিচালকের রুমের দিকে যান। যাওয়ার সময় দেখেন সিসি ক্যামেরা ভাঙ্গা এবং ব্যবস্থাপনা পরিচালকের রুমে অনেক জটলা। সেইসাথে সাংবাদিকগণ তার বক্তব্য নিচ্ছেন। এ দেখে আমার স্বামী মাসুদ বেরিয়ে আসেন। এ সময়ে শিহাব নাকি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে জানতে পারি আমার স্বামীর বিরদ্ধে রাজপাড়া থানায় শিহাব একটি চাঁদাবাজির অভিযোগ করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে অভিযোগ তুলে নেয়া ও তদন্তপূর্বক শিহাব এর কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin