রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে: মিলন

  • প্রকাশ সময় সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্ট ছিলো অত্যন্ত ভয়ঙ্কর। আজকের এই সভায় জুলাই যোদ্ধারা আছেন। এর মধ্যে সাদ্দাম গুলি খেয়েছিলো। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। অনেকেই এখনো চিকিৎসাদীন আছেন। এই জুলাই শহীদদের স্মরণে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছেন। প্রতিটি ইউনিয়নে কমবেশী কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি তিনি আরো বলেন, পবা-মোহনপুরের মধ্যে চর হচ্ছে সব থেকে অবহেলিত। চরবাসীর উন্নয়নে তিনি কাজ শুরু করেছেন। সেখানে রাস্তার কাজ চলমান রয়েছে। এছাড়াও তাদের পারাপারের সুবিধার্থে ঘাট এলাকায় ভাসমান ব্রিজ তৈরী করা হবে। সেইসাথে সৌর বিদ্যুতের ব্যবস্থাসহ অবকাঠামো উন্নয়ন করা হবে। চরের স্কুল গুলোতে বহুতল ভবন ও কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন করা হবে বলে জানান। সেইসাথে শহর বা এপার থেকে কেউ যেয়ে যেন চরবাসীর উপরে অত্যাচার ও খবরদারী করতে না পারে তার ব্যবস্থাও করা হবে বলে উল্লেখ করেন তিনি।

মাদকের বিষয়ে জিরো টলারেন্স উল্লেখ করে সংসদ সদস্য আরো বলেন, তার সংসদীয় এলাকায় যেখানেই মাদক কারবারী বা সেবনকারী থাকবে, সেখানেই পুলিশি হামলা হবে। সেইসাথে মাদক কারবারী সেবনকারীদের সম্পর্কে তাঁকে তথ্য দেয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, সরকার মাদকের বিষয়ে সর্বদা জিরো টলারেন্স নীতিতে অটল। এ নিয়ে সংসদে একটি কঠোর আইন পাশ হয়েছে। এখন আর মাদক কারবারী ও সেবনকারীরা কেই আর পার পাবেনা বলে হুঁশিয়ারী দেন তিনি। সেইসাথে মাদেকের পুষ্ঠোপোষক ও তাদের সহযোগিতাকারীদেরও তিনি হুঁশিয়ারী দেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সততা ও নিষ্ঠার সাথে কাজ করছেন। তাঁকে পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি করেছেন। এরজন্য তাঁর প্রতি কৃতজ্ঞ। সেইসাথে দায়িত্ব গুলো যেন ভালভাবে পালন করতে পারে সেজন্য সবার নিকট দোয়া চান। সেইসাথে সবাইকে নিয়ে কাজ করার পুণরায় অঙ্গিকার করেন। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

সোমবার বিকেলে চৈতির বাগানে জেলা ও পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও নওহাটা সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুল মান্নাফ মুন্নাফ, আব্দুস সালাম মাস্টার, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনক, সদস্য সচিব নওশাদ আলী, হুজরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার হোসেন, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন, হরিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসিবুর রহমান, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মোখলেসুর রহমান রেন্টু, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব আদশা মিয়া ও দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।

পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাউজুল ইসলাম, পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin