সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

চাঁদ’র গ্রেফতারে মিনু ও মহানগরের সকল থানা বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশ সময় সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১১৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার ২০১৫ সালের একটি ষড়যন্ত্রমূলকভাবে পুলিশের করা হত্যা মামলার হাজিরা দিতে গেলে জেলা দায়রা জজ কোর্টের বিচারক শরিফুল ইসলাম জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে তিনি চাঁদ এর নি:শর্ত মুক্তি কামনা করেন।

একই ধরনের দাবী জনিয়েছেন রাজশাহী বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিলু, রাজাপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন এবং মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী ও সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেনসহ অত্র কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin