বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ

  • প্রকাশ সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

‎নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শিরোইল রেল স্টেশন সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ‘রাজশাহী টাওয়ার’ নামক একটি বহুতল ভবনের কাজ বন্ধ করে চাঁদা দাবি এবং প্রকল্পের একজন উদ্যোক্তাকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এনাজুল হক অমি নামের এক ব্যক্তি তার দলবল নিয়ে আজ বুধবার দুপুরে নির্মাণকাজে বাধা দেন এবং জনসম্মুখে এই ঘটনা ঘটান। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থেকে বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০০ জন সদস্যের যৌথ উদ্যোগে শিরোইল স্টেশন রোডের দক্ষিণ পাশে ‘রাজশাহী টাওয়ার’ নির্মাণের কাজ চলছে। প্রকল্পের পাশেই ‘হকস ইন’ নামক একটি আবাসিক হোটেল অবস্থিত,যার মালিক এনাজুল হক অমি। অভিযোগ উঠেছে,ভবন নির্মাণের শুরু থেকেই অমি হোটেলের ক্ষয়ক্ষতির মিথ্যা অজুহাত দেখিয়ে মালিকপক্ষের কাছে ২৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

‎নির্মাণাধীন ভবনের উদ্যোক্তারা জানান, ইতিপূর্বে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর পরিদর্শকরা হোটেলটি পরিদর্শন করে কোনো ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাননি। তা সত্ত্বেও কাজ সচল রাখার স্বার্থে এবং অমির ক্রমাগত ব্ল্যাকমেইলের শিকার হয়ে বিভিন্ন ধাপে তাকে ১৬ লাখ টাকা প্রদান করা হয়। আজ ১৩ মে ভবনের ঢালাই কাজ চলাকালীন অমি তার দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় নির্মাণস্থলে প্রবেশ করেন এবং কাজ বন্ধ করে দেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তিনি প্রকল্পের অন্যতম উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান তুহিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাকি টাকার জন্য চাপ দিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করেন। পরে উপস্থিত নির্মাণ শ্রমিক এবং সাইট ইঞ্জিনিয়াররা একজোট হয়ে বাধা দিলে মোস্তাফিজুর রহমান তুহিন রক্ষা পান।

‎নির্যাতনের শিকার আবাসন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান তুহিন জানান,চাঁদার টাকা না পেয়ে তাকে শারিরীক ভাবে লাঞ্ছিত করে। এছাড়াও সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে অপহরণের চেষ্টা করেন।

‎চাঁদা দাবির বিষয়টি স্বীকার করে অভিযুক্ত এনাজুল হক অমি বলেন, তাঁর হোটেলের পাশে তারা ভবন তৈরি করার কারণে ভবনে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিপূরণ হিসেবে তারা তাকে ২৬ লাখ টাকা দিতে চেয়েছিলেন। কয়েক দফায় ১৪ লাখ টাকা দিয়েছেন। তিনি আরও ১১ লাখ টাকা পাবেন। তার পাওনা টাকা না দেওয়া পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে বলে জানান তিনি।

‎এ বিষয়ে বোয়ালিয়া মাডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin