সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

চাঁপাইনবাবগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে পালিত

  • প্রকাশ সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩০৩ বার দেখা হয়েছে

 

নবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর আমনুরা লুথারেন মিশন মাঠে রোববার ভোর ৫টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে খ্রিষ্টান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে সূর্যোদয় উপাসনা উদযাপিত হয়। বাংলাদেশ নর্দান ইভেনজেলিক্যাল লুথারেন চার্চ (বিএনইএলসি) ও সূর্যোদয় উপাসনা কমিটির আয়োজনে এটা অনুষ্ঠিত হয়। উপাসনাটি পরিচালনা করেন বাংলাদেশ নর্দান ইভেনজেলিক্যাল লুথারেন চার্চ (বিএনইএলসি) এর জেনারেল সুপারিন্টেডেন্ট রেভারেন্ড সুবান কিস্কু ও রাজশাহী সার্কেল পাস্টর রেভারেন্ড নরেশ হাঁসদা এবং পালকীয় সহযোগিতা করেন আমনুরা মিশন মণ্ডলী পালক ডেভিড ধনাই হেমব্রম। আমনুরা মিশন, জলাহার,মির্জাপুর,ঝিনাখের ও বড়বন গ্রামসহ আশপাশের প্রায় পাঁচশতাধিক খ্রিষ্টভক্ত এই সূর্যোদয় উপাসনায় অংশগ্রহণ করে।

এ বছর ইস্টার সানডে সূর্যোদয় উপাসনার এক যুগ পূর্ণ হলো। ২০১৩ খ্রিষ্টাব্দে এনএজিআর এর নির্বাহী পরিচালক স্টেফান সরেন এর উদ্যোগে ও সূর্যোদয় উপাসনা কমিটির আয়োজনে আমনুরা মিশন মাঠে উপাসনাটি শুরু হয়। সূর্যোদয় উপাসনার লক্ষ্য সমস্ত মানুষের কাছে যিশু খ্রিষ্টের ক্রুশ ও পূণরুত্থানের মাধ্যমে জগতে পরিত্রাণের বার্তা পৌঁছানো এবং এই সূর্যোদয় উপাসনার মাধ্যমে আগামীতে অত্র অঞ্চলের সকল খ্রীষ্টভক্তদের একত্রিত করা ও শান্তির বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া।

উপাসনা শেষে শুভেচ্ছা জানান বিএনইএলসি ট্রাস্ট বোর্ড সেক্রেটারি হিংগু মুরমু, এনএজিআর এর নির্বাহী পরিচালক স্টেফান সরেন, স্থানীয় মন্ডলী মেম্বর হরিদাস হেমব্রম, আমনুরা মিশন যুব সংঘ সভাপতি জিহেস্কেল মুরমু, সেক্রেটারি জন হেমব্রম, মির্জাপুর মন্ডলী প্রাচীন সভ্য ও গ্রাম প্রধান বার্নাবাস হাঁসদা ও প্রবিশ হাঁসদা প্রমুখ।

ইস্টার সানডে সূর্যোদয় উপাসনা কমিটি-২০২৫ ও আমনুরা মিশন যুব সংঘ অনুষ্ঠানটি ভাবগাম্ভীর্যের সাথে পালনের জন্য সার্বিক সহযোগিতা করে। আগামী বছর আরও ভালোভাবে বৃহৎ পরিসরে সূর্যোদয় উপাসনাটি আয়োজন করার কথা জানান আয়োজক কমিটির অন্যতম সংগঠক প্রদীপ হেমব্রম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin