বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে পল ওলাভ বোর্ডিং এর ১৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন

  • প্রকাশ সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৬২৪ বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর আমনুরা মিশনে পল ওলাভ বোর্ডিং এর ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দি সান্তালস টাইমস কার্যালয়ে প্রার্থনা ও কেক কাটা হয়। এছাড়াও অনুষ্ঠানে পল ওলাভ বোর্ডিং এর জীবনী নিয়ে আলোচনা করা হয় এবং সান্তালী ভাষায় স্বরচিত কবিতা ও ছোট গল্প বলা হয় ।

আলোচনা সভা উপস্থিত ছিলেন দি সান্তালস টাইমস এর সম্পাদক ও এনএজিআর এর নির্বাহী পরিচালক ষ্টেফান সরেন, সহ-সম্পাদক প্রদীপ হেমব্রম, বিএনইএলসি রাজশাহী সার্কেল পাষ্টর রেভা. সুবান কিস্কু, শ্যামসন সরেন এবং মারকুস মুরমু , আমনুরা মিশন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ টুডু ও ইম্মানূয়েল মার্ডীসহ স্থানীয় সান্তাল শিক্ষার্থী ও যুবক-যুবতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুমিত্রা মুরমু।

আলোচনা বক্তারা বলেন, পল ওলাভ বোর্ডিং ১৮৬৫ সালে নরওয়ের অপল্যান্ড এর গজভিকএ জন্ম গ্রহন করেন। তিনি ১৮৮৯ সালে ভারতবর্ষে মিশনারি কাজের জন্য আসেন এবং ভারত বর্ষের বর্তমান ঝাড়খান্ড রাজ্যের ডুমকা জেলায় সাঁওতালদের মাঝে প্রথম কাজ শুরু করেন। তিনিই প্রথম সান্তালী ভাষা শিখে সান্তালদের জন্য একটি পূর্ণাঙ্গ ইংরেজী সান্তালী অভিধান লিখেন। যা খুবই সমাদৃত ও প্রশংসিত।
এছাড়াও তিনি সান্তালী ভাষার ব্যাকরণ, সান্তালী লোকসাহিত্য, গান, প্রবাদ প্রবচন প্রভৃতি লিপিবদ্ধ করে প্রকাশ করেন। পল ওলাভ বোডিং প্রথম রোমান হরফে সান্তালী ভাষার বর্ণমালা আবিষ্কার করেন। সান্তালী ভাষা ছাড়াও তিনি হিন্দী ও ইংরেজী ভাষায় বই লিখেন। সান্তালী ভাষায় তাঁর অনবদ্য অবদানের জন্য আজও তিনি সান্তালদের কাছে অবিস্মরনীয় হয়ে আছেন বলে উল্লেখ করেন বক্তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin