বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের দাবীতে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশ সময় শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সরকারী কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের দাবীতে রাজশাহীতে শনিবার বেলা ১১টার দিকে মনাববন্ধন অণুষ্ঠিত হয়। সরকারী কলেজের বেসরকারী কর্মচারী ইউনিয়ন রাজশাহী বিভাগের আয়োজনে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের সভাপতি এহসানুল কবীর। সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুইট এর সঞ্চালনায় এবং সার্বিক তত্বাবধানে মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান, সহ-সভাপতি আবুল বাশার, নুরুল আমিন, সুমন সরকার, বদিউজ্জাসমন নয়ন, আরিফ হোসেন শফিকুল ইসলাম।

এছাড়াও উপদেষ্টা আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু, তোহরুল ইসলাম, মোতাল্বেব হোসেন পাপ্পু, রফিকুল ইসলাম মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, নয়ন কুমার পাল, মেহেদি হাসান মুন, আইন বিষয়ক সম্পাদক জেম্স সত্য রঞ্জন দাস, মহিলা বিষয়ক সম্পাদক সিমা খাতুন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৌসুমী আহমেদসহ শত শত কর্মচারীবৃন্দ।

মানববন্ধন থেকে নেতৃবৃন্দ বলেন, দূর্মূল্যের এই বাজারে সামান্য বেতনে টিকে থাকা দায় হয়ে পড়েছে। পরিবারের সদস্যদের নিয়ে তারা মববেতর জীবন যাপন করছেন। এক বেলা খেলে আরেক বেলা তাদের না খেয়ে থাকতে হয়। তারা আরো বলেন, এই কর্মচারীরা কোভিড এর সময়ে তারা জীবনের মায়া ত্যাগ করে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তারা দিনরাত পরিশ্রম করে চলছেন।

তারা আরো বলেন, যে এই বেতনে তাদের কোমমতে ডাল ভাত খাওয়া যায়। অন্যান্য কাজ করা যায় না। বিলাশিতাতো অনেক দূরের কথা। দ্রুত সময়ে তারা তাদের বেতন বৃদ্ধিসহ নানা দাভী করেন। শেষে তারা মিছিল করে রাজশাহী কলেজের অডিটরিয়ামে হাজির হন এবং সেখানে আলোচনা সভা করেন ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin