নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলা ও পৌর বিএনপি’র অস্থ্য়াী কার্যালয় রোববার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’’র সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আড়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নাসির উদ্দিন, বাঘা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুস সালাম ও চারঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি কায়েম উদ্দিন।
এছাড়াও চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জহুর, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বকুল, চারঘাট পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাশিদুজ্জামান তিতাস, যুগ্ম আহবায়ক আহসানুল হক রাজিব, চারঘাট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন ও চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চারঘাট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন।