নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদল রাজশাহী জেলা শাখার অন্তর্গত চারঘাট উপজেলা কৃষক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। সেইসাথে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়। রফিকুল ইসলামকে আহ্বায়ক, রবিউল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও রুস্তম আলীকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।
অত্র কমিটি অনুমোদন করেন কৃষকদল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও সদস্য সচিব আকুল হোসেন মিঠু। সেইসাথে তাঁরা কমিটি গঠনের তারিখ হতে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির নিকট হতে অনুমোদন নেয়ার নিদের্শনা প্রদান করেন। এছাড়াও চারঘাট উপজেলার অধিনস্থ সকল ইউনিয়ন কমিটি গঠনের সিদ্দান্ত যৌথভাবে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ সিদ্ধান্তে গৃহীত হবে বলে উল্লেখ করেন তারা।